Saturday, April 4, 2026

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনা আবহেই বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিমদের পবিত্র ধর্মোৎসব কুরবানি ঈদ(Eid)। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে এদিন টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ram nath Kovind)।

বুধবার সকালে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মুবারক। ঈদ উল আদাহতে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এই দিনটা বৃহত্তর স্বার্থে সম্মিলিত ঐক্য ও সহানুভূতির আবহ তৈরি করুক, এই কামনা করি।’ পাশাপাশি টুইটে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, ‘সমস্ত সহ-নাগরিককে ঈদ মুবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কভিড-১৯ গাইডলাইন মেনে চলি আর সকলের মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।’

আরও পড়ুন:‘করোনা মহামারি রাজনীতির বিষয় হওয়া কাম্য নয়’, সর্বদল বৈঠকে বললেন মোদি

উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে পালন করা হচ্ছে ঈদ উৎসব। কলকাতা শহর দেশজুড়ে পালন করা হচ্ছে পবিত্র ঈদ। করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছেন ইসলাম ধর্মালম্বীরা।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...