Friday, April 3, 2026

দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

ভার্চুয়ালি হলেও ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার সাড়ম্বরে শহিদ দিবস পালন করছে তৃণমূল। দিল্লি- উত্তরপ্রদেশ সহ দেশের ৬ রাজ্যে ভার্চুয়ালি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। একুশে জুলাই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আজ কী বার্তা দেন তা শুনতে দিল্লিতে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদরা(TMC MP)। তবে শুধু তৃণমূল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লিতে তৃণমূলের অফিসে উপস্থিত হলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরম(P Chidambaram), এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) মতো নেতৃত্ব।

বুধবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁকে স্বাগত জানান সৌগত রায়। এরপর একে একে সেখানে আসেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সকল বিরোধী নেতাকে এদিন স্বাগত জানানো হয় তৃণমূলের তরফে। এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শুনতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

আরও পড়ুন:লক্ষ্য ২০২৪ : শহিদ তর্পণে পার্থ, সুব্রত, ফিরহাদরা

উল্লেখ্য, ২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার বড় পরিসরে ভার্চুয়ালি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। উত্তর প্রদেশ, গুজরাট, পাঞ্জাব, আসাম, দিল্লি, ত্রিপুরা, তামিলনাড়ুর মত রাজ্যগুলিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ত্রিপুরাতে ২১ জুলাই পালনে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...