Wednesday, June 24, 2026

২০৩২ সালে অলিম্পিক্সের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে

Date:

Share post:

২০৩২ সালে অলিম্পিক্সের( Olympics) আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার( Australia) ব্রিসবেনে(Brisbane)। বুধবার এমনটাই জানাল অলিম্পিক্স আয়োজকরা। ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার অলিম্পিক্স আয়োজন করা হবে। এর আগে ২০০০ সালে সিডনিতে বসেছিল অলিম্পিক্সের আসর।

এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, “আমরা জানি কী ভাবে সফল অলিম্পিক্স আয়োজন করতে হয়। আমরা তৈরি।” ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বাজি পোড়ান হয় ব্রিসবেন শহরে।

২০২৪ সালের অলিম্পিক্স আয়োজন করবে প্যারিস। ২০২৮ সালের অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলেসে। এদিন টোকিও থেকেই অলিম্পিক্স আয়োজকরা ব্রিসবেনের নাম ঘোষণা করে।

আরও পড়ুন:লাল-হলুদ সমর্থকদের ওপর লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার ৪

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...