Tuesday, April 7, 2026

পেগাসাস কেলেঙ্কারি এবার আদালতে, তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে

Date:

Share post:

পেগাসাস কেলেঙ্কারির সুয়োমটো তদন্ত শুরু করার জন্য দেশের শীর্ষ আদালতকে বুধবারই প্রথম অনুরোধ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনোহরলাল শর্মা আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেসটিগেশন টিম বা SIT-র মাধ্যমে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করলেন।

শর্মা তাঁর হলফনামায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন RSS-এর প্রাক্তন প্রচারক কেএন গোবিন্দাচার্য পেগাসাস সংক্রান্ত বিষয়টি যে আদালতের গোচরে আনতে চেয়েছিলেন তার উল্লেখ করে বলেছেন, এই ঘটনা দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও নিরাপত্তার উপর বড় আঘাত।

হলফনামায় তিনি CBI-এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘রেসপন্ডেন্ট’ হিসাবে উল্লেখ করেছেন৷ শর্মা দাবি করেছেন, এর আগে CBI-এর কাছে FIR করার জন্য গিয়েছিলেন কিন্তু সেই FIR নথিভুক্তই হয়নি৷

আরও পড়ুন- PAC বিতর্কে দ্বৈরথের আবহেই ৩০ জুলাই বিধানসভায় মুখোমুখি মুকুল–শুভেন্দু

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...