Friday, April 3, 2026

পেগাসাস বিতর্কে এবার নড়েচড়ে বসল ইজরায়েল, দল গঠন করে তদন্তের নির্দেশ

Date:

Share post:

স্পাইওয়্যার পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে এবার নড়েচড়ে বসল ইজরায়েল। মন্ত্রীদের বিশেষ দল গঠন করে খতিয়ে দেখতে নির্দেশ দিল তারা।পেগাসাস-বিতর্ক খতিয়ে দেখবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। স্পাইওয়্যার বিক্রির বিষয় খতিয়ে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে তারা। জানা গিয়েছে, আজই পেগাসাস বিতর্কের তদন্তের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের ফোনও টার্গেটে থাকার অভিযোগে এই তদন্তের নির্দেশ বলে বিশ্বস্ত সূত্রের খবর। যদিও এনএসও-র (NSO) দাবি, কোনও অস্বচ্ছ্বতা নেই। সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থা।
দেশজুড়ে বিতর্ক কিন্তু কি এই Pegasus? অজান্তে আপনার হোয়াটস অ্যাপেও নজরদারি চালানো যাবে এর সাহায্যে।

কি এই Pegasus?

surveillance technology company অর্থাৎ নজরদারি চালাতে সক্ষম এক সংস্থা এটি তৈরি করেছে। ইজরায়েলের NSO Group বলে একটি সংস্থা এটির ডিজাইন করেছে। এটিকে কিউ সাইবার টেকনোলজিও বলা হয়ে থাকে। Pegasus রেনডোম স্পাইওয়্যার নয় যে খুব সহজেই এটিকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। NSO Group ২০০৯ সালে ইজরায়েলে নজরদারি চালানোর জন্য এই surveillance technology টি তৈরি করে। একেবারে গোপনে নজরদারি চালানোর জন্যে দারুণ একটি অপশন হচ্ছে Pegasus! কিন্তু কখনওই Pegasus সফটওয়্যারটি বিক্রির জন্য নয়।NSO Group শুধুমাত্র সরকারে সঙ্গে জোট বেঁধে কাজ করে। Pegasus মেক্সিকো এবং পানামা সরকারের সঙ্গে কাজ করে থাকে। যদিও এই বিষয়টি সবারই প্রায় জানা। ৪০ দেশের ৬০ গ্রাহক রয়েছে এই সংস্থার। তবে সংস্থার দাবি, ৫১ শতাংশ ব্যবহারকারী গোয়েন্দা সংস্থা থেকে। ৩৮ শতাংশ ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং ১১ শতাংশ সেনাবাহিনী এই সফটওয়্যার ব্যবহার করে থাকে।

কোম্পানি সূত্রে জানা গিয়েছে , মূলত এনএসও গ্রুপ বিশ্বের এবং দেশের ভিতরে চলা অপরাধকে চিহ্নিত করতে এবং সেই অপরাধের মূল যায়গাতে পৌঁছতে এই সফটওয়্যার সাহায্য করে থাকে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...