Sunday, April 5, 2026

বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ, রাজ্যে চালু ‘স্যান্ড মাইনিং পলিসি’: মমতা

Date:

Share post:

বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) বালি, পাথর, কয়লার মতো প্রাকৃতিক সম্পদ বাঁচাতে স্যান্ড মাইনিং পলিসি (Sand Mining Policy) চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এখন থেকে ওই সমস্ত প্রাকৃতিক সম্পদ খননের দায়িত্ব দেওয়া হল মাইনিং কমিটির হাতে। খনিজ সম্পদ নিলামের বাড়তি টাকা যাতে বেআইনিভাবে কেউ লুট করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

প্রাকৃতিক সম্পদের বেআইনি ব্যবসা রুখতে কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে কোথাও কোনও বালি কিংবা কয়লা লুঠের খবর পেলে অনলাইনের (online) মাধ্যমে সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন স্থানীয়রাই। এলাকায় বসানো হবে সিসিটিভি। বাড়ানো হবে নজরদারি। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, স্থানীয় প্রাকৃতির সম্পদ লুঠ একেবারেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত যে কেউ তিনি আধিকারিক বা রাজনৈতিক নেতা যেই হোন না কেন রেয়াত করা হবে না।

আরও পড়ুন:ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি পেগাসাস, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...