Saturday, April 4, 2026

আগামিকালই হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ, ওয়েবসাইটেই দেখা যাবে রেজাল্ট

Date:

Share post:

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর আগামিকালই হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশ।রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানান হয়, শুক্রবার বেলা ১১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তার একঘণ্টা পরই অর্থ্যাৎ বেলা ১২টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর একাধিক ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি হল,  http://www.wbbme.org, http://wbresults.nic.in, http://www.exametc.com । এছাড়াও মেসেজের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে WBBME লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে সকল অপারেটরের ক্ষেত্রে 56070-এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে।বিনা পয়সায় এসএমএসের মাধ্যমে ফলাফল জানার জন্য পরীক্ষার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্ট্রার করে রাখতে হবে www.exametc.com-এ।

২৩ জুলাই বেলা ১টা থেকেই মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা সংশ্লিষ্ট বন্টন কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের মার্কশিট ও আডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...