Tuesday, March 31, 2026

এনআরএস-এ ডোমের চাকরির জন্য আবেদন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারদের! হতবাক কর্তৃপক্ষ

Date:

Share post:

একটা সরকারি চাকরির আশা করে উচ্চশিক্ষার দিকে এগোন অনেকেই। আর সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ডোমের চাকরির জন্য আবেদন করলেন স্নাতক (Graduate), স্নাতকোত্তর (Post Graduate) এমনকী ইঞ্জিনিয়ারিং (Engineering) ডিগ্রিধারীরাও। এনআরএস (Nrs) হাসপাতালে ডোমের অস্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ে প্রায় ৮ হাজার। তার মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর আর ১০০ জন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। আবেদনকারীদের মধ্যে থেকে ৭৮৪ জনকে ইন্টারভিউতে (Interview) ডাকা হয়েছে, যাঁদের মধ্যে ৮৪ জন মহিলা।

মৃতদেহ ওয়ার্ড থেকে বের করে শববাহী গাড়িতে পৌঁছে দেওয়া, ময়নাতদন্তের সময় সাহায্য করা-এইসব কাজের জন্য নিয়োগ করা হয় ডোমেদের। কিন্তু, অতিমারি পরিস্থিতিতে ডোমদের ঘাটতি দেখা দেয়। কোন হাসপাতাল কতজন ডোম নেওয়া যাবে তারও নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর।

সেইমতো এবার এনআরএসে ৬ জনকে অস্থায়ীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, ৬টি পদের জন্য আট হাজারের বেশি আবেদন জমে পড়ায় হতবাক কর্তৃপক্ষ। তার থেকেও তারা বিস্মিত, যেখানে ন্যূনতম যোগ্যতা এইট পাশ, সেখানে আবেদনকারীদের মধ্যে উচ্চশিক্ষিতরা রয়েছেন। শুধু তাই নয়, ডোম সম্প্রদায়ভুক্ত হলে বা মর্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলা আছে। কিন্তু, তারপরেও উচ্চশিক্ষিতরা আবেদন করায় আর্থ-সামাজিক ব্যবস্থার কী চিত্র ফুটে উঠেছে তা নিয়েই চিন্তায় সব মহল।

আরও পড়ুন- পর্নোগ্রাফির টাকা বেটিংয়ে! পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল রাজের, শিল্পার বাড়িতেও তল্লাশি

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...