Tuesday, June 23, 2026

মদ্যপান ও অশালীন মন্তব্যের জেরে যুবকের মৃত্যু, আহত ৩

Date:

Share post:

মদ্যপান ও অশালীন মন্তব্যের জের হাতাহাতিতে ১ জনের মৃত্যুর অভিযোগ। আহত ৩। মালদহের (Maldah) বৈষ্ণবনগরের কেষ্টপুরের ঘটনা। পুলিশ (Police) সূত্রে খবর, দুই প্রতিবেশী দীপক মণ্ডল (Dipak Mandal) এবং সুব্রত ঘোষের (Subrata Ghosh) মধ্যে শুক্রবার সকালে মদ খেয়ে অশালীন কথাবার্তা বলাকে ঘিরে গোলমাল শুরু হয়। অভিযোগ, এরপরই দীপক মণ্ডলের পরিবার ধারালো অস্ত্র নিয়ে সুব্রত ঘোষর পরিবারদের আক্রমণ করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইন্দ্রজিৎ ঘোষ (Indrajit Ghosh) নামে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় দুপক্ষের ৩ জন আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিন মদ্যপানের পর তা সংঘর্ষের রূপ নেয়। তবে এটা নিছক সাময়িক গন্ডগোল না এর পিছনে জমিজমা সংক্রান্ত বা অন্য কোনও বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...