Saturday, June 20, 2026

রাজভবনে রাজ্যপাল-স্পিকার ইতিবাচক আলোচনা, দাবি দু’জনেরই

Date:

Share post:

বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁর ডাকে সাড়া দিয়ে শুক্রবার বিকেল রাজভবনে (Rajbhavan) সাক্ষাৎ হয় দু’জনের। প্রায় ঘণ্টাখানের সাক্ষাতের পর রাজভবন ছাড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। ছোট্ট প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, “বিধানসভা সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা সদর্থক।
অন্যদিকে এই সাক্ষাৎ নিয়ে রাজ্যপাল টুইট করে জানান, বিধানসভার স্পিকার রাজভবনে এসেছিলেন। মানুষের স্বার্থে  বেশকিছু গঠনমূলক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়। গণতান্ত্রিক দেশে যে কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে মসৃণভাবে পরিচালিত হয়। স্বাস্থ্যকর আলোচনার মাধ্যমে যে কোনও বিষয় সুসংবদ্ধ ভাবে এগিয়ে চলে।
প্রসঙ্গত, রাজ্য বিধানসভার স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি সরাসরি তাঁকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল পদের অপমান করেছেন স্পিকার। শুধু তাই নয়, বিধানসভার অধিবেশনের শুরুতে তাঁর ভাষণ সম্প্রচার বন্ধ করা হল কেন, স্পিকারকে চিঠিতে সে কথাও উল্লেখ করেছিলেন রাজ্যপাল।
আবার রাজ্যপালের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। ফলে সাম্প্রতিক অতীতে রাজ্যপালের সঙ্গে স্পিকারের যে ‘’সঙ্ঘাত’’-এর  আবহ তৈরি হয়েছিল, তার মাঝে এদিন রাজভবনে দু’জনের সাক্ষাৎ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...