Saturday, April 4, 2026

বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা, রেলের পরীক্ষার্থীদের জন্যই ট্রেন বৃদ্ধির সিদ্ধান্ত

Date:

Share post:

সুখবর! রেলের পরীক্ষার্থীদের সুবিদার্থে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুধু পরীক্ষার দিনই নয়, পরীক্ষার পরও এই বাড়তি ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছে দৈনিক টিকিটের সুবিধা চালু করা হবে। সেইমতো পরীক্ষার্থী ও অভিভাবক উভয়েই টিকিট কেটে ট্রেনে ওঠার সু্যোগ পাবেন।
করোনার তৃতীয় ঢেউ রুখতে পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু করেনি রাজ্য সরপকার। শুধুমাত্র কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনে ৩৯০টি ও হাওড়া ডিভিশনে দেড়শোর উপরে ট্রেন চলছে। আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। সেই কারণে হাওড়া ডিভিশনে ২০টি এবং শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৪০টি ট্রেন বাড়ানো হবে।
রেলের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ওই দিনগুলিতে ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখেই টিকিট দেবে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশন পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালাচ্ছে, তার নির্ধারিত সময়ও জানানো হয়েছে। হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে ও বেলা ১১.১০ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ামুখী ট্রেন ছাড়বে সকাল ৬.৪৫ ও বেলা ১১.২০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়ামুখী ট্রেনটি ছাড়বে বেলা একটার সময়ে। কাটোয়া থেকে ছাড়বে সকাল সাড়ে পাঁচটায়। পরীক্ষার কথা ভেবে বাকি স্টাফ স্পেশাল ট্রেনগুলির সময়ের সামান্য পরিবর্তন করা হয়েছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...