Saturday, April 4, 2026

দিঘায় জলোচ্ছ্বাসে সতর্ক প্রশাসন, খুশি পর্যটকেরা

Date:

Share post:

নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই দিঘার (Digha) সমুদ্রে জলোচ্ছ্বাস। শঙ্করপুর (Shankarpur), মন্দারমণি (Mandarmoni), তাজপুরেও (Tajpur) পূর্ণিমার কোটালের ফলে সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। তবে তুলনামূলক ভাবে দিঘায় ঢেউয়ের উচ্চতা ছিল অনেকটা বেশি।

শনিবার, জোয়ারের সময় সমুদ্রের সাত থেকে আট ফুট উচ্চতার ঢেউ গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে আছড়ে পড়ে। সেই দৃশ্য উপভোগ করেন পর্যটকরা।

আরও পড়ুন:বীরভূমের তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি কর্মী

বিধিনিষেধ শিথিল হওয়ায় সপ্তাহ শেষে দিঘা-সহ উপকূলের পর্যটন কেন্দ্রে পর্যটক যেতে শুরু করেছেন। নিম্নচাপ ও জলোচ্ছ্বাসের কারণে দুর্ঘটনা এড়াতে দিঘা সৈকতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসন পর্যটকদেরও সতর্ক থাকতে বলেছে। সতর্ক করা হয়েছে স্থানীয়দেরও।

করোনা (Carona) বিধি নিয়ে শুক্রবার রাতে জেলাশাসক পূর্ণেন্দু মাজির (Purnendu Maji) সঙ্গে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের একপ্রস্থ বৈঠক হয়েছে। এই সমস্ত পর্যটন কেন্দ্রে কোভিডের সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য প্রশাসনের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষও সজাগ থাকছে। প্রায় গত দু বছর হোটেলগুলো বন্ধ ছিল। কর্মীদের একটা বড় অংশের এখনও টিকাকরণ হয়নি। তাঁরা যাতে দ্রুত টিকা নিতে পারেন, তার জন্য জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পর্যটকদের জন্য হোটেলে করোনা পরীক্ষার ব্যবস্থাও থাকছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...