Wednesday, June 24, 2026

বীরভূমের তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার বিজেপি কর্মী

Date:

Share post:

বীরভূমে(Birbhum) তৃণমূলের বুথ সভাপতিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ছুরির আঘাতে গুরুতর আহত ওই তৃণমূল(TMC) নেতাকে ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই বিজেপি(BJP) কর্মী পল্টু নন্দীকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর এলাকায়।

জানা গিয়েছে, ছুরির আঘাতে গুরুতর আহত ওই তৃণমূল নেতার নাম বাসুদেব মণ্ডল। শুক্রবার সকালে সাইকেল চালিয়ে রাজনগর বাজারে যাচ্ছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি বাসুদেব মণ্ডল। তখন অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় পল্টু। ছুরি দিয়ে বাসুদেববাবুর গলায় আঘাত করার চেষ্টা করে সে। আসেপাশে থাকা মানুষজন রুখে দাঁড়ালে এলাকা ছেড়ে পালায় আততায়ী। এরপর আহত বাসুদেবকে উদ্ধার করে প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতাল ও পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

আরও পড়ুন: ৪১তম মৃত্যুবার্ষিকীকে টালিগঞ্জে উত্তম-স্মরণ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্থানীয় বিজেপি নেতার ভাই পল্টু বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পল্টুর স্ত্রীকে থানায় অভিযোগ জানাতে সহযোগিতা করেছিলেন বাসুদেব। আর সেই আক্রোশ থেকেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় বলে জানতে পেরেছে তদন্তকারীরা। শনিবার অভিযুক্ত পল্টুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...