Monday, April 6, 2026

টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, ভারোত্তলনে রুপো জয় মীরাবাই চানুর

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) ভারতের (india) প্রথম পদক। ভারোত্তলনে( Weightlifter) রুপো জয় মীরাবাই চানুর(mirabai chanu)।

অলিম্পিক্সে বাজিমাত ভারতের। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রুপোর পদক জিতলেন মিরাবাই চানু। স্ন্যাচ পর্বে সর্বোচ্চ ৮৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি তুলে মোট ২০২ কেজিতে দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি।

ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজির বিশ্বরেকর্ড গড়া মীরাবাই চানু শেষ পর্বে গিয়েছিল ১১৭ কেজির জন্য।  কিন্তু তা তুলতে ব্যর্থ হন মীরাবাই।

টোকিও অলিম্পিক্সে ভারোত্তলনে সোনা জিতেছেন চীনের হাউ, যিনি স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১০ কেজি তুলেছেন। স্ন্যাচ বিভাগে অলিম্পিক্সে রেকর্ড গড়লেন হাউ। অলিম্পিক্সে ভারোত্তলনে তৃতীয় স্থান গ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার আইসাহ, যিনি  তুলেছেন ১৯৪ কেজি ।

আরও পড়ুন:তিরন্দাজের মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলেন দীপিকা-প্রবীণ জুটি, ব‍্যাডমিন্টনে হার প্রনীথের

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...