Monday, June 15, 2026

পড়ুয়াদের বিক্ষোভের জের, মহুয়া দাসকে জরুরি তলব নবান্নর

Date:

Share post:

উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় অকৃতকার্যদের বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। পরীক্ষা না নিয়ে কী করে ফেল করানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিক্ষার্থীরা। এমনকি সংসদের বাইরেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এদিকে লাগাতার বিক্ষোভের জেরে সমস্যার সামাল দিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে নবান্নে তলব করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রের খবর, সেখানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন শিক্ষাসচীব মণীশ জৈন-সহ আরও অনেকে।
করোনা আবহে চলতি বছর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক কোনও পরীক্ষাই হয়নি। বিগত বছরের নম্বর এবং মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের নম্বরের মূল্যায়ন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করেন সভাপতি মহুয়া দাস। সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর পাশের হার প্রায় ৯৮ শতাংশ। এরপরই শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ।স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র ছাত্রী সহ অভিভাবকরাও। তবে সূত্রের খবর, যে সমস্ত স্কুলে সমস্যা হয়েছে, গতকাল সেইসকল স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছেন সংসদ সভাপতি। পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে বলেও জানিয়েছেন সভাপতি মহুয়া দাস। এরপরও তাঁকে নবান্ন কেন তলব করল, তা বৈঠক শেষেই জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...