Monday, June 15, 2026

সেপ্টেম্বরেই চলে আসতে পারে ছোটদের কোভিড ভ্যাকসিন, ইঙ্গিত এইমস প্রধানের

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ(third wave) নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দেশ তথা বিশ্ব। তৃতীয়ত ঢেউ ছোটদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এমনটাই আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। কেননা এখনো পর্যন্ত টিকাকরণের বাইরে রয়েছে ছোটরা। এহেন পরিস্থিতিতে অভিবাবকদের আশ্বস্ত করলেন এইমস প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া(Randeep Guleria)। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন আগামী সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যেতে পারে ছোটদের টিকাকরণ(vaccination)।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গুলেরিয়া জানান, ‘জাইডাস’ তাদের ট্রায়াল’ শেষ করেছে। এখন প্রয়োজনীয় অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে তারা। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও এ ব্যাপারে প্রয়োজনীয় ট্রায়াল’ আগস্টের মধ্যে শেষ করবে। ফাইজারের ভ্যাকসিন ইতিমধ্যেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। তাই আশা করাই যায় আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যেতে পারে ছোটদের কোভিড ভ্যাক্সিনেশন প্রক্রিয়া।

আরও পড়ুন:ভিন রাজ্য থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হাজার হাজার আবেদন

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশজুড়ে ৪২ কোটি ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। যার বেশির ভাগটাই পূর্ণবয়স্ক। তবে ছোটদের এখনো টিকাকরণ না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। তবে ডাক্তার গুলোরিয়া অবশ্য অভিভাবকদের স্বস্তি দিয়ে জানান, ছোটদের যত দ্রুত টিকাকরণ সম্পন্ন করা যাবে ততই মঙ্গল। তাদের থেকেই বড়দের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে সমস্ত কিছু যে পথে এগোচ্ছে তাতে আশা করাই যায় আগামী সেপ্টেম্বরের মধ্যে ছোটদের টিকাকরণ শুরু হয়ে যাবে।

 

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...