Wednesday, June 24, 2026

“স্বপ্ন সত‍্যি হল” টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর বললেন মীরাবাই চানু

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) ভারতকে ( india) প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাই চানু (mirabai chanu)। ভারোত্তলনে( Weightlifter) দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জয় করেন তিনি। জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা জানালেন মীরাবাই চানু। বললেন,আমার স্বপ্ন সত‍্যি হল।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় মীরাবাই চানু লেখেন,” আমি গত পাঁচ বছর ধরে এমন মুহুর্তের স্বপ্ন দেখে এসেছি। আমি খুব খুশি যে আমি রুপো জিতেছি। আমি দেশবাসীকে এই পদক উৎসর্গ করতে চাই। অলিম্পিক্স যাত্রায় কোটি কোটি ভারতীয় আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার পরিবার, বিশেষত মাকে ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য প্রচুর আত্মত্যাগ করেছেন তিনি। মা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। এছাড়াও বলব কেন্দ্রীয় সরকার, ক্রীড়ামন্ত্রক, সাই, আইওএ, ওয়েটলিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, রেলওয়েজ, ওজিকিউ ও স্পনসরদের কথা। তাদের সমর্থন ছাড়া এটা হতো না। বিশেষ ধন্যবাদ জানাই আমার কোচ বিজয় শর্মা স্যার ও সাপোর্ট স্টাফদের। আমি এদিন সোনার জন্য প্রচুর চেষ্টা করেছি। কিন্তু লক্ষ্য ছিল ক্লিন অ্যান্ড জার্কে আরও বেশি পাওয়ার। আমি অলিম্পিক রেকর্ডের থেকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা হয়নি। তবুও আমি খুব খুশি। আমি চাপে ছিলাম কারণ গোটা দেশ দেখছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমাকে আমার সেরাটা দিতে হবে এবং পদকের জন্য চেষ্টা করতে হবে।”

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...