Friday, June 26, 2026

তালিবানকে পাল্টা জবাব আফগান সেনার, এয়ার স্ট্রাইকে খতম ৩৩ তালিবান জঙ্গি

Date:

Share post:

মার্কিন সেনা(American Army) সরে যাওয়ার পর তালিবানদের(taliban) দাপটে ফের রক্তাক্ত হয়ে উঠেছে আফগানিস্তানের মাটি। তবে বেপরোয়া তালিবান জঙ্গিদের(terrorist) এবার পাল্টা জবাব দিল আফগান সেনা। শনিবার আফগান বায়ুসেনার(Air Force) হামলায় মৃত্যু হল ৩৩ তালিবান জঙ্গির। এয়ার স্ট্রাইকের জেরে আহত হয়েছে আরও ১৭ জন জঙ্গি।

আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঝেজিয়াং অঞ্চলের মুরঘাব ও হাসান তাবিন গ্রামে লুকিয়ে ছিল তালিবানি জঙ্গিরা। খবর পেয়ে ওই অঞ্চলে এয়ারস্ট্রাইক চালায় আফগান বায়ুসেনা। এই হামলায় মৃত্যু হয় ১৯ জন তালিবান জঙ্গির। আহত হয়েছে আরও ১৫ জন। পাশাপাশি হেলমন্দ প্রদেশে লস্কর গাহ এলাকাতে বায়ুসেনার হামলায় ১৪ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়। আহত হয়েছে দুজন। পাশাপাশি তালিবানদের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তালিবান জঙ্গিদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে নৈশ কার্ফু জারি করা হয়েছে আফগানিস্তানের ৩১টি প্রদেশে। যদিও কাবুল, পাঞ্জসির ও ননগরহরকে নৈশ কার্ফুর তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন:নজরদারি পাকিস্তানিদের উপর করলে পুলওয়ামা ঘটত না, মোদি-শাহকে তোপ তোগাড়িয়ার

উল্লেখ্য, আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আফগানিস্থানে তালিবানদের সন্ত্রাসবাদি কার্যকলাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের ৮৫ শতাংশ অংশ তালিবানরা দখল করে নিয়েছে। তবে তালিবানদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী। মাত্র ২৪ ঘন্টায় ২৬০ জন তালিবান জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...