Saturday, March 28, 2026

মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ তোপ বার্লার সমর্থক কেএলও প্রধানের, ইউএপিএ ধারায় মামলা দায়ের

Date:

Share post:

সম্প্রতি বাংলা ভাগের দাবিতে সরব হওয়া বিজেপি(BJP) সাংসদ জন বার্লার(John Barla) দাবিকে সমর্থন করেছিলেন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও–এর প্রধান জীবন সিং(Jiban Singh)। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বহিরাগত বলে ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। যার জেরেই কেএলও প্রধানের(KLO chief) বিরুদ্ধে ইউএপিএ(UAPA) ধারায় মামলা দায়ের করল রাজ্য সরকার।

গোপন ডেরা থেকে জারি করা এক ভিডিও বার্তায় কেএলও প্রধান জানিয়েছেন, ভারত স্বাধীন হওয়ার আগে ও পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতের সঙ্গে যুক্ত হয় এই ভূখণ্ড। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ংকর পরিস্থিতির কারণে পূর্ববঙ্গের বাঙালিরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এর পাশাপাশি ভিডিওতে তিনি বলেন, পৃথক রাজ্য করা হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাংলা ভাগের ষড়যন্ত্রকারী এই নেতার বিরুদ্ধে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের মামলা।

আরও পড়ুন:ড্রোন হানা : সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সম্প্রতি সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিং। শুধু তাই নয়, সম্প্রতি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে খুন করার হুমকিও দেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে মায়ানমারে আত্মগোপন করে থাকা ওই নেতার বিরুদ্ধে এর আগেও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...