Thursday, June 4, 2026

ড্রোন হানা : সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

Date:

Share post:

জম্মু-কাশ্মীর উপত্যকায় ঘন ঘন ড্রোন হানা নিয়ে নিজেদের অসন্তোষ উগড়ে দিল ভারত। শনিবার সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে (Sector Commander level meeting held) ভারত ও পাকিস্তানের সেনা অফিসাররা মুখোমুখি হয়েছিলেন। সেখানেই পাকিস্তানের মদতে চলা লাগাতার ড্রোন হামলার প্রতিবাদ জানায় ভারত। সংঘর্ষ বিরতি ঘোষণার পর শনিবারই প্রথমবার (Border Security Force and Pakistan Rangers on International Border in Suchetgarh ) সুচেতাগড় আন্তর্জাতিক সীমান্তের কাছে মুখোমুখি হল ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তান রেঞ্জারস। সেই বৈঠকে জম্মু-কাশ্মীরে ড্রোনের গতিবিধি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে এমনটাই খবর।

পাকিস্তানের তরফেই এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। বিএসএফের মুখপাত্র জানান, বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত সহ অন্যান্য সমস্যার সমাধানের লক্ষ্যে ফিল্ড কম্যান্ডারদের মধ্যে আলোচনা হয়েছে। দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর কম্যান্ডাররা নিজেদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ভারতের তরফে অভিযোগ ছিল, গত ফেব্রুয়ারি মাসেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান ঘুরপথে কখনও সুড়ঙ্গের মাধ্যমে, কখনও আবার রাতের অন্ধকারে সীমান্ত টপকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। একমাস আগেই জম্মুর বায়ুসেনার ঘাঁটিতে যে ড্রোন হামলা চালানো হয় এবং তারপর নিয়মিত ড্রোনের গতিবিধি নিয়েও বিএসএফের তরফে প্রতিবাদ জানানো হয়।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...