Friday, March 20, 2026

দার্জিলিঙের পাহাড়-সমতলে করোনার প্রকোপ, ২দিনে আক্রান্ত শতাধিক 

Date:

Share post:

সারা রাজ্যে (West Bengal) এবং দেশেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত (coronavirus pandemic) হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) করোনার প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে। প্রধানত দার্জিলিং(Darjeeling district) জেলায়। শনিবার থেকে রবিবার দুপুরের মধ্যে দার্জিলিঙের পাহাড় ও সমতলে করোনা পজিটিভের (corona positive) সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙের জ্ঞানমিত লেপচা (৫৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দার্জিলিং জেলার অন্তত ৫০ জন চিকিৎসাধীন। পাহাড়ের হাসপাতালেও ২০ জন করোনা রোগী-রোগিণী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।

এই অবস্থায় কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ-প্রশাসন বারবার আর্জি জানাচ্ছে। নানা নিষেধাজ্ঞার পরেও মাস্ক থুতনিতে ঝুলিয়ে কিছু নাগরিকদের হাটে-বাজারে দেখা যাচ্ছে। উপরন্তু, রাতে ৯টার পরেও পানশালা, রেস্তোঁরা চুপিসাড়ে খোলা রাখার অভিযোগ রয়েছে। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির সমতল এলাকার বেশ কয়েকটি এলাকায় রাত ১১টা অবধি ভাতের হোটেল, মোমোর দোকান, চপ-তেলেভাজার দোকান চলছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলিতে পুলিশ টহল বাড়ালে রাতে নানা স্টল ও খাবারের দোকান ৯টার মধ্যে বন্ধ হতে পারে। তা হলে করোনার সংক্রণ নিয়ন্ত্রণে আসতে পারে।

তবে দার্জিলিঙে করোনা প্রকোপ কিছুটা বাড়লেও মালদহে খুবই কম। মালদহে গত দুদিনে ৪ জনেরও বেশি করোনা পজিটিভ রোগী মেলেনি। তবে উত্তরবঙ্গবাসীদের পক্ষ থেকে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রোজই।

Related articles

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...