Wednesday, April 1, 2026

কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টায় মৃত ৮

Date:

Share post:

কলকাতার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। ঠিক উল্টো ছবি ধরা দার্জিলিংয়ে। শনিবারও দৈনিক সংক্রমণের শীর্ষে থাকল দার্জিলিং। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা।
কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩।
কমেছে মৃত্যুর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। অন্য দিকে, সক্রিয় রোগীর সংখ্যাও কমছে ধীরে ধীরে। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৮৯১। তবে সংক্রমণের হারে খুব একটা হেরফের লক্ষ্য করা যাচ্ছে না গত কয়েক দিন ধরেই। শনিবার সংক্রমণের হার ছিল ১.৬১।গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৪ হাজার ২৬ জনকে টিকা দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত মোট ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

 

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...