Saturday, March 28, 2026

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক, বন্যা-ভূমিধসে গৃহহীন ৩১ হাজার মানুষ

Date:

Share post:

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক (karnataka)। মহারাষ্ট্রের পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে কর্ণাটকেও। একটানা বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর ও জটিল হয়ে উঠছে। বিশেষত উপকূল সংলগ্ন এলাকায়। সেখানে বৃষ্টির জলের তোড়ে ধস নেমেছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কর্ণাটকে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকার ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছেন। রবিবার তিনি নিজে যাবেন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে।

 

এদিকে , নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩১ হাজারের বেশি মানুষকে। ২২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। প্রস্তত রয়েছে ২৩৭টি ত্রাণ শিবির।

কর্ণাটকের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, ২৮৩টি গ্রামের প্রায় ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সাতটি জায়গায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত ২৬০০ বাড়ি। ৫৮ হাজার হেক্টর চাষের জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৫৫ কিলোমিটার রাস্তা বন্যায় প্লাবিত। ৩৫০০টি ইলেকট্রিক পোস্ট পড়ে গিয়ে প্রায় গোটা রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে

উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সাতটি টিম ও বিপর্যয় রাজ্য মোকাবিলা দফতরের ১৫টি টিম। নৌবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারকাজে। গ্রাম পঞ্চায়েতগুলিকেও উদ্ধারকাজে নিযুক্ত করা হয়েছে। কর্ণাটক সরকার ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে।

Related articles

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...