Friday, April 3, 2026

বিপ্লবের গড়ে জনপ্রিয় কেষ্টকে প্রচারে চায় ত্রিপুরা !

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে ওই রাজ্যে সংগঠনের বিস্তার করতে চায় তৃণমূল ৷ আর সেই প্রক্রিয়ায় তারকা প্রচারক হিসেবে উঠেছে এসেছে বীরভূমের অনুব্রত মণ্ডলের নাম ৷

কেষ্টতে মজেছে ত্রিপুরা (Tripura) । আর তাই তৃণমূলের হয়ে তারকা প্রচারক হিসেবে কেষ্টকেই চাইছেন ত্রিপুরাবাসী । তাঁর চড়াম চড়াম ঢাক বাজানোর কথা কিংবা গুড়-বাতাসা দেওয়ার কথা বলা মনে ধরেছে সেখানকার মানুষের । উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে রীতিমতো ফ্যান ক্লাব রয়েছে অনুব্রতর । প্রচারে আসে তাঁর গরম গরম বক্তৃতা । মেজাজি চালচলন বেশ পছন্দ ত্রিপুরার মানুষের । আর তাই সংগঠন বিস্তারের কথা উঠতেই ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি অনুব্রত মণ্ডলও ত্রিপুরার প্রচারে আসুন ।
ত্রিপুরায় 2023 সালে বিধানসভা নির্বাচনে সব ক’টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করছে তৃণমূল (Trinamool Congress) । সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে প্রস্তুতি হিসেবে জোর প্রচার শুরু হবে সেখানে । সেই ভোটের প্রচারে বীরভূমের কেষ্টকে তারকা প্রচারক হিসেবে ব্যবহার করতে চান ত্রিপুরার তৃণমূল নেতারা । অগস্ট মাসের প্রথম সপ্তাহে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন ত্রিপুরা তৃণমূলের নেতারা । তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁরা দেখা করতে চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrtata Mondal) সঙ্গেও ।
রাজ্য রাজনীতিতে দাপুটে রাজনীতিক বলেই পরিচিত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত । নিজের বক্তৃতার জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন । কখনও বিরোধীদের উদ্দেশ্য তাঁর হুঙ্কার সংবাদের শিরোনামে উঠে এসেছে । কখনও আবার তাঁর নিজস্ব স্লোগান ছড়িয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের মুখে মুখে । কখনও ‘চড়াম চড়াম’ করে ঢাক বাজানোর কথা বলেছেন তিনি । কখনও ভোটে ‘গুড়-বাতাসা’ দেওয়ার নিদান দিয়েছেন । যা বাংলা তো বটেই, বাংলার পাশের রাজ্য ত্রিপুরাতেও জনপ্রিয় হয়েছে ৷
তবে শুধু অনুব্রতই নয়, ত্রিপুরা গ্রহণযোগ্য মুখ হিসেবে বেশ জনপ্রিয় রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার উপ-দলনেতা সুখেন্দুশেখর রায় । এদের সবাইকেই প্রচারে চাইছে ত্রিপুরা ।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...