Wednesday, June 24, 2026

ইতিহাস সৃষ্টি করেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী

Date:

Share post:

আশা জাগিয়েও শেষরক্ষা হল না। ফেন্সিংয়ের (Fencing Olympic India) দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে অলিম্পক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী (Bhavani Devi Olympic 2021)। বিশ্বের তিন নম্বরে থাকা ফ্রান্সের প্রতিযোগী ম্যানন ব্রুনেটের (Manon Brunet) কাছে ৭-১৫ ব্যবধানে পরাজিত হলেন তিনি।সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতের ভবানী দেবী ৷ অলিম্পিকের আসরে (Olympic 2021) এই প্রথম ফেন্সিংয়ে অংশগ্রহণ করল ভারত ৷ আর প্রথম ম্যাচেই চমকে দিয়েছিলেন ভবানী ৷ টিউনিশিয়ার নাদিয়া আজিজিকে প্রথম রাউন্ডে ১৫-৩ ব্যবধানে হারান তিনি। তবে পদক জয়ের আশা বেশিক্ষণ স্থায়ী হলনা। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হল তরুণী ফেন্সারকে।
এদিন প্রথম রাউন্ডের খেলায় টিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি ভবানী দেবী ৷ কার্যত একাই দাপটের সঙ্গে ম্যাত জিতে নেন তিনি। তবে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের ব্রুনেটের কাছে জমি পেলেন না।
জানা গিয়েছে, ছেলেবেলায় ফেন্সিং একেবারেই পছন্দ ছিল না ভাবনীর। কিন্তু, পরবর্তীতে সিএ পাশ এই তরুণী অশিচালনাকেই পেশা হিসেবে বেছে নেন। সেখানে থেকেউ শুরু হয় উড়ান। সোজা হাজির হন অলিম্পিকের আসরে। দেশের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন তামিলনাড়ুর এই অ্যাথলিট ৷ অলিম্পিকের যোগ্যতা অর্জন করেই ইতিহাস তৈরি করেছিলেন ভবানী দেবী। আর প্রথম রাউন্ড জিতে অন্যতম মাইলস্টোনের আশা তৈরি করেছিলেন। তবে শক্তিশালী প্রতিপক্ষের কাছে শেষ পর্যন্ত হার হল তাঁর। যদিও ভারতীয় তরুণীর এই লড়াইকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...