Friday, April 3, 2026

ফোন হ্যাকিং নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, রাজ্যে গঠিত হল তদন্ত কমিশন

Date:

Share post:

ফোনে আড়িপাতা এবং রেকর্ডিং নিয়ে তদন্তের জন্য কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার, সকালে রাজ্য মন্ত্রিসভার (Cabinet) বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরই সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

সোমবার মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। তার আগেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন তিনি। তখনই জল্পনা ছিল কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দেশ পেগাসাস(Pegasus) কাণ্ড নিয়ে তোলপাড়। এর মধ্য বাংলার অনেক নেতা-মন্ত্রী, সাংবাদিকও রয়েছেন যাঁদের ফোনে আড়িপাতা এবং ফোনের কল রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, “আমি ভেবেছিলাম কেন্দ্র এ বিষয়ে তদন্ত করবে”। কিন্তু কেন্দ্রের কোনও হেলদোল না দেখেই এবার রাজ্যের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। দুই সদস্যের তদন্ত কমিশনের রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন ভীমরাও লোকুর এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

আরও পড়ুন:মমতার আগেই দিল্লি গিয়ে রণনীতি তৈরি অভিষেকের, আজ সংসদের মিটিং রুমে বৈঠক

• কার কার ফোন হ্যাকিং করা হয়েছে?
• কোথা থেকে হ্যাকিং হয়েছে?
• কবে থেকে হ্যাকিং হয়েছে?
• কতদিনের তথ্য আছে
• কীভাবে হ্যাকিং হয়েছে?

এই সমস্ত কিছুই তদন্ত করে দেখবে তদন্ত কমিশন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...