Saturday, May 23, 2026

মমতার আগেই দিল্লি গিয়ে রণনীতি তৈরি অভিষেকের, আজ সংসদের মিটিং রুমে বৈঠক

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই দিল্লি পৌঁছলেন তৃণমূল (Tmc) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। গত সপ্তাহে দিল্লি গিয়ে দলীয় সাংসদদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। এবার বৈঠক সংসদের মিটিং রুমে।

একুশে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান শেষেই দিল্লি যান অভিষেক। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু করে দেন বৈঠক। ২২ জুলাই সকালে সংসদ ভবনে তৃণমূলের ঘরে বৈঠকের পর দুপুরে দলের রণনীতি নির্ধারণ করতে ৭নম্বর মহাদেব রোডে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে বৈঠক করেন অভিষেক। সেখানে উপস্থিত ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরও (Prashant Kishor)। সূত্রের খবর, সেই বৈঠকে পেগাসাস (Pegasus) নিয়ে সংসদে (Parliament) লাগাতার বিরোধিতা করে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। একইসঙ্গে অমিত শাহর কাছে পেগাসাস নিয়ে একাধিক প্রশ্ন করারও কথাও বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সাংসদদের লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন অভিষেক।

সোমবার ফের তৃতীয়বার সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই বৈঠকের এক আলাদা তাৎপর্য। এই প্রথম সংসদের কোনও মিটিং রুমে বসতে চলেছে তৃণমূল সাংসসদের বৈঠক। এতদিন সংসদে তৃণমূলের যাবতীয় বৈঠক হয়েছে নিজেদের দলীয় দফতরে। এবার অন্যান্য সর্বভারতীয় দলগুলির মতো সংসদের কোনও মিটিং রুমে বৈঠক করতে চলেছেন তৃণমূল সাংসদরা। সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ ৬২ নম্বর রুমে বৈঠক হবে। এর অনুমতিও দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

আরও পড়ুন:কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা

সর্বভারতীয় স্তরে বিরোধী পক্ষের তরুণ প্রজন্মের নেতাদের সঙ্গে কথা বলে সমন্বয় এর কাজটা তৃণমূলের সর্বভারতীয় অসাধারণ সম্পাদক ভালো ভাবে করতে পারবেন বলেই মত রাজনৈতিক মহলের৷ কারণ, বাংলা, ইংরেজি, হিন্দি- তিনটি ভাষাতেই সাবলীলভাবে কথা বলতে পারেন অভিষেক৷ সোমবার, দিল্লি সফরে গিয়ে বিরোধী শিবিরের একাধিক বর্ষীয়ান নেতার সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী৷ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও মমতার দেখা করার কথা। সেখানেও অভিষেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন অনেকেই। ২০২১-এর নির্বাচনে যেভাবে তৃণমূল সাংসদ রাজ্যজুড়ে দলের হয়ে প্রচার করে ছিলেন, ২০২৪-এ নির্বাচনের আগেও তাঁকে সর্বভারতীয় ক্ষেত্রে সেরকমই সক্রিয় দেখা যাবে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...