Tuesday, June 23, 2026

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা

Date:

Share post:

জল্পনা চলছিল বিগত কয়েকদিন ধরেই। যদিও গত রবিবার কর্নাটকের(Karnatak) মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে(JP nadda)। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মাত্র দু’বছরের মাথায় কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা(BS yediyurappa)। তবে ইয়েদুরাপ্পার ইস্তফার পর কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিজেপি সূত্রের খবর, দলের অন্দরে ব্যাপক সংঘাতের জেরেই সোমবার ইস্তফা দিতে কার্যত বাধ্য হয়েছেন বিএস ইয়েদদুরাপ্পা। তাঁর পদত্যাগের পর এবার কোনো দলিত সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে। ‌ আর এই তালিকায় উঠে আসছে একাধিক নাম। শোনা যাচ্ছে, বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে উঠে আসছেন দুজন। যা সর্বাগ্রে রয়েছেন প্রহ্লাদ জোশি যিনি বর্তমানে কেন্দ্রীয় কয়লা ও খনন মন্ত্রী। এবং দ্বিতীয় হলেন কর্নাটকের খনন মন্ত্রী এম আর নিরানী। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের।

আরও পড়ুন:সোমে সরগরম রাজনীতি: দিল্লিতে মমতা-অভিষেক, রাজ্যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে দলীয় কোন্দল তীব্র আকার নিয়েছিল। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়েছে উঠেছিলেন মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও দলীয় নেতৃত্বরা। এহেন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। অবশেষে চাপের মুখে ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...