Tuesday, April 7, 2026

তৃণমূল ত্রিপুরা যাওয়ার আগেই ভয় পেয়েছে বিজেপি: টুইটে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

ত্রিপুরায় বেআইনিভাবে আইপ্যাক-এর ২৩ জন সদস্যকে আটকে রাখার বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার সন্ধেয় নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বিজেপি (Bjp) ত্রিপুরাকে (Tripura) ট্যাগ করে লেখেন,

“ত্রিপুরার মাটিতে তৃণমূল পা দেওয়ার আগে যে তারা ভয় পেয়েছে তা স্পষ্ট! তারা বাংলায় আমাদের বিজয় নিয়ে এতটাই উদ্বিগ্ন যে তারা আইপ্যাকের ২৩ জন কর্মীকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপির অপশাসনের এই দেশে গণতন্ত্রের হাজার মৃত্যু ঘটছে।”

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ করতে গিয়ে আটক হয়েছিলেন ওই রাজ্যের শতাধিক তৃণমূলের (TMC) কর্মী-সমর্থক। নিজের টুইটার হান্ডেল এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর, অগাস্টে ত্রিপুরায় সংগঠন মজবুত করার কাজে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে আইপ্যাকের কর্মীদের আটক করার ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তিনি। সেই কথার উল্লেখ করে অভিযোগ জানালেন, তৃণমূল যাওয়ার আগেই ভয়ে কাঁপছে সে রাজ্যের বিজেপি সরকার।

আরও পড়ুন- শ্যালিকা শমিতা শেট্টিকেও পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ?

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...