Saturday, April 4, 2026

নিয়মে রদবদল , চিকিৎসার জন্য পিএফ থেকে যে কোনও সময় মিলবে অগ্রিম এক লক্ষ টাকা

Date:

Share post:

এ বার থেকে নিজের চিকিৎসার জন্য যখন তখন অগ্রিম এক লক্ষ টাকা তুলতে পারেন নিজের এই ফান্ড থেকেই। আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা বা হাসপাতলে ভর্তি হওয়ার ক্ষেত্রে চটজলদি এই টাকা পাওয়া যেতে পারে। এর জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে বিলের পরিমাণ জানানো বা অন্যান্য তথ্য দেওয়ারও দরকার নেই। সম্প্রতি ইপিএফও-র তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।
একটি নির্দেশিকায় জানানো হয়েছে, মারণ রোগের ক্ষেত্রে অনেক সময় রোগীকে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হয়। সব সময় টাকা জোগাড় করা সম্ভব হয় না।
এক্ষেত্রে রোগীকে অবশ্যই সরকার নথিভূক্ত কোনও হাসপাতালে ভর্তি করতে হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও পরিবারের তরফে বিল বিভাগে কথা বলে নিতে হবে, যাতে পরে রিএমবাসমেন্ট পাওয়া যায়।
রোগীর তরফ থেকে রোগীর পরিবারের সদস্যরাই চিঠি লিখে আবেদন জমা করতে পারেন। সর্বোচ্চ ১ লক্ষ টাকা অগ্রিম হিসেবে পাওয়া যেতে পারে আবেদন জমা দেওয়ার পর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে , রোগীর পরিবার প্রয়োজনে অ্যাকাউন্ট থেকে আরও এক প্রস্থ টাকাও পেতে পারেন। সেক্ষেত্রে আগাম অর্থের রশিদ জমা দিয়ে বকেয়া অর্থের পরিমাণ জানাতে হবে। রোগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৪৫ দিনের মধ্যে ইপিএফও-তে  বিল জমা দিতে হবে।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...