Saturday, April 4, 2026

বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ: কলকাতা ও আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি

Date:

Share post:

সোমবার বিকেল থেকেই কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন তিনেক শহরের আকাশ মেঘলা থাকবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

 

সোমবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে দুপুরের পর বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি (Rain) হচ্ছে। এদিন সকালের পর থেকে আকাশ ছিল মেঘলা। তবে এটা বর্ষার বৃষ্টি নয়, বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই বৃষ্টি বলেই জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশা (Orissa) এবং ঝাড়খণ্ডের (Jharkhand) উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সে কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আরও দিন দুয়েক এই বৃষ্টি চলবে বলে খবর। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া দাপট আরও দুদিন চলবে। ফলে ভিজবে শহর ও শহরতলি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...