Friday, April 3, 2026

ফের বাঙালি এভারেস্ট জয়ীর দুর্গম শৃঙ্গজয়, এবার ইউনাম

Date:

Share post:

ফের বাঙালির দুর্গম পর্বত শৃঙ্গজয়। এবার মাউন্ট ইউনাম (Mount Yunam)। করোনা (Corona) আবহেও এডভেঞ্চারের নেশা। এবার মাউন্ট ইউনাম জয় করলেন এভারেস্টজয়ী (Mount Everest) পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। এমন কৃতিত্বের পর শৃঙ্গ জয়ী পর্বতারোহীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার পুর প্রশাসক অরূপ রায় (Arup Roy)। গত, ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে হিমাচল প্রদেশের এই শৃঙ্গ ছুঁলেন হাওড়ার রামরাজাতলার এভারেস্টজয়ী এই পর্বতারোহী ও তাঁর দশ সঙ্গী।

চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে হিমাচল প্রদেশের বিখ্যাত ইউনাম শৃঙ্গ জয় করেন রামরাজাতলার এভারেস্টজয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়। এমন সাফল্যের পর তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে সমস্ত বিধি-নিয়ম মেনে জুনিয়রদের সঙ্গে নিয়ে শৃঙ্গজয় মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু সমস্ত আমরা সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে ৬১১১ মিটারের ইউনাম সফলভাবে জয় করতে পেরে খুশি। এই নিয়ে মোহনবাগান ও দেশের পতাকা হাতে এভারেস্ট সহ দেশ বিদেশের মোট ১৪টি শৃঙ্গ জয় করলাম।” প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন মলয় মুখোপাধ্যায়। একইসঙ্গে আরও ১৩টি শৃঙ্গ জয়ের শিরোপা রয়েছে তাঁর মাথায়।

এদিকে, হাওড়ার এই পর্বতারোহীর সাফল্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তাঁর কথায়, “হাওড়া শহরের বাসিন্দা হিসেবে মলয়ের এই সাফল্যে আমরা সকলে গর্বিত। পর্বতারোহণে ওঁর আরও সাফল্য কামনা করি। এর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেও আমাদের হাওড়ার নাম উজ্জ্বল করেছিলেন মলয়।”

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...