Monday, April 13, 2026

‘কেন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করি’? প্রশ্ন তুলে বিতর্কে তথাগত

Date:

Share post:

লাল হলুদের চুক্তি জটিলতা কাটাতে চলছে নানান রকম বৈঠক। ফুটবলপ্রেমী আপামর বাঙালিরাই চাইছেন এই সমস্যার দ্রুত সমাধান হোক। এই পরিস্থিতিতে বিতর্কিত টুইট মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায়ের। পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থক কেন? এই প্রশ্ন তুলে টুইট করেছেন বিজেপি নেতা। বছর দুয়েক আগেও এমনই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তথাগতর (Tathagata Roy) টুইট, ‘ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যাঁরা উচ্ছ্বাস করেন (অল্পবয়সে আমিও করতাম, এখন সমর্থন করি) তাঁদের একটু ভেবে দেখতে অনুরোধ করি। কেন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন করি? করি, কারণ আমাদের বাড়ি ছিল ইস্টবেঙ্গলে। সে বাড়িতে কি আমরা যেতে পারি? কেন পারি না? একটু ভাবুন।’

 

এরপর আরও একটি টুইট করেন তিনি। লেখেন, ‘এই টুইটে কয়েক ঘণ্টার মধ্যে ৩৫টা রিপ্লাই, দ্বিগুণ রিটুইট ও দশগুণের বেশি লাইক পড়েছে। পরম সন্তোষের বিষয় যে আজকের যুবশক্তি এটা নিয়ে ভাবে। যারা উত্তর দিয়েছে তারা অনেকেই ইতর ভাষা ব্যবহার করেছে, যার মধ্যে কিছু ক্লাবের বাইরে অন্যকিছু ভাবতেই পারছে না, আর বাকিরা সংখ্যালঘু প্রেমে ভাসছে।’ এখন যখন ইনভেস্টরদের সঙ্গে ক্লাবের চুক্তি নিয়ে টানাপোড়েনে ইস্টবেঙ্গলের ফুটবল ভবিষ্যৎ রীতিমতো সংশয়ে, ঠিক তখনই তথাগতর টুইট নিয়ে শুরু হল বিতর্ক। তাঁর এমন মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন লাল-হলুদ সমর্থক থেকে শুরু করে নেটিজনরাও।

 

আরও পড়ুন- দিল্লিতে হঠাৎ মুকুলের বাড়িতে “বিক্ষুব্ধ” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! জল্পনা তুঙ্গে

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...