Monday, April 13, 2026

কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাসবরাজ বোম্মাই, বিজেপির বৈঠকের সিদ্ধান্ত

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান। কর্নাটকের নতুন মখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্মাই। মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের বৈঠক শেষে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বি এস ইয়েদুরাপ্পার ইস্তফার পর থেকেই কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা চলছিল। তবে শেষ অবধি বাসবরাজ বোম্মাইয়ের নামে সিলমোহর দিল বিজেপি। আগামিকাল, অর্থাৎ বুধবারই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বোম্মাই। বুধবার দুপুর ঠিক ৩ টে বেজে ২০ মিনিটে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বোম্মাই শপথ নেবেন। তিনি এতদিন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করে এসেছেন। এ বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- নিজেই নিজের ছাতা ধরলেন মমতা, মোদিকে টেক্কা ছোট্ট চালে

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...