Saturday, June 13, 2026

চুঁচুড়ায় মদ্যপ স্বামীর কুড়ুলের কোপ স্ত্রীকে!

Date:

Share post:

মদ্যপ স্বামীর কুড়ুলের ঘায়ে জখম স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার (Chinchura) সিংহীবাগান নতুনপাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ (Tumpa Bag)।

অভিযোগ, টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করেন তাঁর স্বামী অরুণ বাগ (Arun Bag)। পেশায় রাজমিস্ত্রির কাজ করা অরুণ মত্ত অবস্থায় বাড়ি ফিরেই টুম্পার উপর শারিরীক ও মানসিক অত্যাচার করেন বলে অভিযোগ। সোমবার গভীর রাতে টুম্পার মাথায় কুড়ুল দিয়ে অরুণ আঘাত করেন বলে অভিযোগ। এরপর শরীরের একাধিক জায়গায় কোপ মারেন। টুম্পার আর্তনাদ শুনে স্থানীয়রা গিয়ে টুম্পাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অরুণ।

আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...