Saturday, April 4, 2026

সুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন(monsoon session) শুরু হলেও বিরোধীদের প্রবল বিক্ষোভের প্রতিবাদে মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। পেগাসাস ও কৃষি আইনকে কেন্দ্র করে সংসদের তুমুল বিক্ষোভ শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Banerjee) ফোন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তবে রাজনাথকে ফোনের ওপার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, পেগাসাস ইস্যুতে সংসদের অন্দরে আলোচনা চায় তৃণমূল।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শাসক দলের কাছে। ফলস্বরূপ বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোনে তিনি অনুরোধ করেন, বিরোধিতা যেন সুষ্ঠুভাবে সংসদ চালাতে সহযোগিতা করে। তবে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মৌনতায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল সংসদে এই ইস্যুতে আলোচনা চায় তৃণমূল। কেন্দ্র বিরোধীদের দাবি না মানলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে দেশের বিরোধী দলগুলি। দাবি তোলা হয়েছে সংসদে এই ইস্যুতে আলোচনার। যদিও বিরোধীদের এই দাবিকে কানেই তোলেনি কেন্দ্র। ফলস্বরূপ লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতবি হতে দেখা গিয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও অধিবেশন শুরুতে বিরোধীদের হই হট্টগোলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে। তিনি বলেন, “সংবাদমাধ্যম দেখে আমি যা বুঝতে পারছি, সংসদের একটা অংশ সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে দিতে চায় না। সংসদ জনগণের ই্যস্যু নিয়ে আলোচনা করার জায়গা।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...