Friday, April 3, 2026

আশার আলো, ক্লাব লাইসেন্সিংয়ের জন‍্য কাগজ জমা দিল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

ক্লাব লাইসেন্সিংয়ের (AFC club licensing) প্রক্রিয়া শুরু করে দিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ক্লাব লাইসেন্সিং রিনিউ করতে মঙ্গলবার যাবতীয় কাগজপত্র বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( sree cement ) জমা দিল ফেডারেশনের কাছে । প্রাথমিক নথি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে লগ্নিকারী সংস্থার তরফে। বাকি নথি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। সেই সময়সীমার মধ্যেই পুরো বিষয়টি সম্পন্ন করে ফেলা হবে বলে জানানো হয়েছে । যার ফলে ক্লাব-ইনভেস্টর চুক্তি জটের মধ্যেও কিছুটা আশার আলো জ্বলে উঠল সমর্থকদের কাছে।

ইতিমধ্যেই ইনভেস্টোর কোম্পানির মূল চুক্তিপত্রে লাল-হলুদ কর্তারা সই না করায় সরগরম কলকাতা ময়দান। তবে এতকিছুর মধ‍্যেও ফুটবল খেলার প্রক্রিয়ায় কোনও খামতি রাখতে চায় না ইনভেস্টোর কোম্পানি। সেই জন্যই এই পদক্ষেপ নিলেন তারা। তবে ইতিমধ্যেই  ইনভেস্টোর কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাব মূল চুক্তিপত্রে সই না করলে বিনিয়োগও করতে রাজি নয় শ্রী সিমেন্ট। আর সেই সিদ্ধান্তে এখনও অনড় লগ্নিকারী সংস্থা।

আইএসএল খেলার জন্য প্রত্যেক বছরেই ক্লাব লাইসেন্সিংয়ের শর্তপূরণ করতে হয় টুর্নামেন্টে খেলা দলগুলোকে। আজই ছিল ক্লাব লাইসেন্সিংয়ের কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন। লগ্নিকারী সংস্থার কর্তারা আগেই জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই। মূল চুক্তিপত্রে ক্লাব সই করলে তবেই বিনিয়োগের পথে হাঁটবে ইনভেস্টর। শুরু হবে দলগঠন।

বিনিয়োগকারী সংস্থার এক কর্তা বলছিলেন, “মাঠে নামার রাস্তা তৈরি করে রাখা হল। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা মিটলেও লাইসেন্সিং না থাকলে মাঠেই নামতে পারতাম না আমরা। ভবিষ্যতে যাতে সেরকম জটিলতায় না পড়তে হয় তাই লাইসেন্সিং চিঠি আসতেই উদ্যোগী হয়েছি আমরা।”

আরও পড়ুন:এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...