Friday, June 26, 2026

অভিষেকের সঙ্গে অকপট কথা, দিল্লিতে উৎফুল্ল তৃণমূল সাংসদরা

Date:

Share post:

বরাবরই দলের সাধারণ নেতাকর্মীদের গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাংলায় বিধানসভা নির্বাচনের আগেও যেমন তিনি বলেছিলেন, ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন দলের কর্মীরা, নির্বাচনে জয়ের কৃতিত্বও তিনি দিয়েছেন কর্মীদের। এমনকী নতুন দায়িত্ব পাওয়ার পরেও বর্ষীয়ান নেতৃত্বের বাড়ি গিয়ে তাঁদের সম্মান জানিয়ে এসেছেন অভিষেক। দিল্লি (Delhi) গিয়েও তার ব্যতিক্রম হল না। সেখানেও তৃণমূলের (Tmc) সাংসদদের সঙ্গে কথা বললেন তিনি। অকপটে নিজেদের সব কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জানাতে পেরে খুশি সাংসদরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে খুশি এবং উৎসাহিত দলের সাংসদরা। যেভাবে সবাই কথা বলতে পেরেছেন, মতামত জানিয়েছেন, অভিষেক সবটা মন দিয়ে শুনেছেন- তাতে সন্তুষ্ট সাংসদরা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট বার্তা, সকলের মতামত শুনতে হবে। সব সাংসদকে নিয়মিত সংসদে থাকতে হবে। সংসদে উপস্থিতির সইয়ের পাশাপাশি পার্টির ঘরে গিয়েও দরকারে সই করার কথা ভাবা যেতে পারে।

দুই কক্ষের সাংসদরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে মতামত দিয়েছেন। বুধবার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন সংসদীয় দলের চেয়ারপার্সনও বটে। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মমতার।

আরও পড়ুন- কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাসবরাজ বোম্মাই, বিজেপির বৈঠকের সিদ্ধান্ত

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...