Tuesday, March 24, 2026

FRT ইস্যুতে কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন তৃণমূল সাংসদ অভিষেক

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই আবহে এবার সরকারি ও বেসরকারি ক্ষেত্রগুলিতে ফেসিয়াল রিকগনাইজেশন প্রযুক্তির (FRT) ব্যবহার নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সংসদের কেন্দ্রীয় সরকারের(central government) তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে এ বিষয়ে লিখিত প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

সরকারের কাছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ফেসিয়াল রিকগনাইজেশন প্রযুক্তি (FRT) ব্যবহার করার বিষয়টিকে সরকার কি সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘনের মত বিষয় হিসেবে বিবেচনা করছে? এ বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। একইসঙ্গে তিনি জানতে চান, আধারের ক্ষেত্রেও কি সরকার এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাজ্য মন্ত্রী রাজীব চন্দ্রশেখর(Rajeev chandrasekhar) অবশ্য আধারের সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারের তথ্য পুরোপুরি খারিজ করে দেন। এবং জানান আধারের ক্ষেত্রে শুধুমাত্র ফেস অথেন্টিকেশন এবং বায়োমেট্রিক ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন:ফেসবুক-জুম- হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে বাংলাদেশ !

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী এ দিন প্রশ্নের উত্তর দিয়ে জানান, ফেসিয়াল রিকগনাইজেশন পদ্ধতি হলো কোনও একজন ব্যক্তিকে আলাদা করে চিহ্নিত করার একটি উপায়। এবং ব্যক্তিগত গোপনীয়তা আইন রক্ষা করে সেটিকে ব্যবহার করা হচ্ছে।

 

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...