Monday, April 6, 2026

CPM-এর “দাদাগিরি” উপেক্ষা করে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে জোট বার্তা CPI-এর

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বামেদের (Left front) ভরাডুবির। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য বিধানসভায় কোনও সদস্য নেই সিপিএম (CPIM) কিংবা তাদের কোনও শরিকের। আর এই রাজনৈতিক বিপর্যয়ের জন্য বড় শরিক সিপিএমকে আগেই দায়ী করেছে ফরওয়ার্ড ব্লক। এবার প্রায় একই পথে হেঁটে ফ্রন্টের মধ্যে সিপিএমের স্বেচ্ছাচারিতা ও “দাদাগিরি”-কেই দায়ী করলো সিপিআই (CPI)। শুধু তাই নয়, পার্টি লাইন থেকে সরে এসে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের (TMC) সঙ্গেও জোট করতে রাজী বামেদের এই শরিক দল। আজ, বুধবার এক সাংবাদিক সম্মেলনে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) এমনটাই জানালেন।

স্বপনবাবুর কথায়, “এবার বিধানসভা ভোটে মানুষের মন বুঝতে ব্যর্থ আমরা। তাই এই ঐতিহাসিক বিপর্যয়। আমরা যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছি সেটা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে।”

আরও পড়ুন:রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য মিঠুনের ডায়লগ নিয়ে সংশয়ে আদালত

বামেদের ঐতিহাসিক ভরাডুবির পর থেকে সিপিএমের দিকে আঙুল তুলছে শরিকরা। জোটসঙ্গী কংগ্রেসও অন্য সুর ধরেছে। ফ্রন্টের মধ্যে এই দোষারোপ-পাল্টা দোষারোপের মধ্যেই এদিন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সংখ্যা নিয়ে বুঁদ ছিলাম। আর এখন বিধানসভায় আমরা শূন্য। রোগীর মৃত্যুর পর ওষুধ খুঁজছি। বামপন্থীদের কাছে এটা মৃত্যুর সমান।”

এখানেই শেষ নয়। সিপিআই নেতা আরও বলেন, “তৃণমূলকে ছোট করে দেখে আমরা সঠিক কাজ করিনি। বিজেমুল কথাটা মানুষ ভালোভাবে নেয়নি। বিজেপির মতো শক্তিকে হারাতে প্রয়োজন তৃণমূলের মতো শক্তিকে। সেক্ষেত্রে বাংলায় বিরোধ থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই সিপিআইয়ের।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...