Friday, April 3, 2026

‘এত অপমান অসহ্য’, মোর্চা ছাড়ার হুমকি ISF বিধায়ক নওশাদের

Date:

Share post:

আলিমুদ্দিনের উপর চাপ বাড়ালেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। জোট নিয়ে বামফ্রন্টের সঙ্গে  জটিলতাও তৈরি হয়েছে৷ বামফ্রন্ট এবং শরিক কংগ্রেস নেতাদের নানা মন্তব্যে আইএসএফের অন্দরে প্রশ্ন উঠেছে৷  পরিস্থিতি এমনই, এতকিছুর পরেও মোর্চায় থাকতে হচ্ছে কেন, তা নিয়ে কার্যত জবাবদিহির মুখে আইএসএফ নেতৃত্ব৷
দলের অন্দরের চাপেই  বুধবার জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ৷
এদিন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বলেছেন, “আমরা সংযুক্ত মোর্চার সঙ্গে আছি। কিন্তু মোর্চার অন্যান্য দল আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেই চলেছে। মোর্চার স্বার্থে আমরা এখনও পর্যন্ত চুপ আছি। কিন্তু কতদিন চুপ থাকতে পারব বলতে পারছি না।”
এর পরই বাম-কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে নওশাদ বলেছেন, “যদি এরকম মনে হয় যে আইএসএফ সংযুক্ত মোর্চা ছেড়ে দিলে আমাদের মধ্যে ভাল সম্পর্ক থাকবে, আমরা সেটাও করতে রাজি। কিন্তু প্রতিনিয়ত এভাবে আমাদের ঘণ্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাবে শরিক দলগুলি,  এটা মেনে নিতে পারছে না। আমরা দ্রুত সমাধান চাই।”
নির্বাচনের ফলপ্রকাশের পর ভোটে ব্যর্থতার কারণ হিসেবে আইএসএফের সঙ্গে জোটকেই কাঠগড়ায় তুলেছে বাম-কংগ্রেস, দু’পক্ষই৷ মোর্চার বিধায়ক হওয়া সত্ত্বেও শরিক দলগুলি পাত্তাই দেয় না নওশাদকে৷  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে কথা বলতে চেয়েছিল আইএসএফ। কিন্তু বিমানবাবু নাকি টালবাহানা করে চলেছেন বলে দাবি আইএসএফের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি তো বলেই দিয়েছেন, “এই জোট কেবলই নির্বাচন কেন্দ্রিক জোট ছিল। ভোট শেষ, জোটও শেষ”৷
পরের পর শরিক দলের কাছ থেকে অপমানসূচক ব্যবহার এবং বার্তা শোনার পরই আইএসএফ এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এভাবে বেশি দিন সহ্য করা সম্ভব নয়।
রাজনৈতিক মহলে এর পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি তৃণমূলের পথে নওশাদ সিদ্দিকি !

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...