Saturday, April 4, 2026

আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের, কিন্তু কেন?

Date:

Share post:

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়! লাইট, ক্যামেরা, অ্যাকশন বাদ দিয়ে সব মজুত। টানটান উত্তেজনা, ভরা এজলাস। কাঠগড়ায় শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা। মহামান্য বিচারকের কাছে আর্জি, ‘স্বেচ্ছামৃত্যুর অনুমতি’।কিন্তু কেন এই আর্জি? বললেন, ‘আমি একের পর এক মামলায় জেরবার’। তাই বাঁচার ইচ্ছে নেই তাঁর। সোমবার এই দৃশ্যের সাক্ষী থেকেছে কাঁথি মহকুমা আদালত। বিচারকের কাছে রাখালের সেই আকুতির কথা পর দিন অর্থাৎ মঙ্গলবার জানিয়েছেন তাঁর আইনজীবীই।

প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে। এনিয়ে কলকাতার মানিকতলা থানায় অভিযোগ হওয়ার পরই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জেলাতেও তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও মৌখিকভাবে রাখাল বেরা ওই আবেদন করলেও লিখিতভাবে কিছু জানাননি। এনিয়ে রাখালের আইনজীবী অনির্বাণ চক্রবর্ত্তী বলেন, এই ধরনের আবেদন আইনত গ্রহণযোগ্য নয়। তবে রাখালকে যেভাবে একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাতে সেই চাপ সহ্য করতে না পেরে তিনি ওই ধরনের কথা বলছেন।

আরও পড়ুন- তাঁদের ‘কুখ্যাত দুষ্কৃতী’ কেন বলেছে কমিশন, জানতে হাইকোর্টে আবেদন বালু-পার্থর

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...