Thursday, June 25, 2026

তাঁদের ‘কুখ্যাত দুষ্কৃতী’ কেন বলেছে কমিশন, জানতে হাইকোর্টে আবেদন বালু-পার্থর

Date:

Share post:

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় অন্তর্ভুক্ত চান রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷ এই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদনও করেছেন তাঁরা। তবে আইনি প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার যেহেতু এই মামলায় ইতিমধ্যেই হলফনামা দাখিল করেছে, তাই এই দু’জনের আবেদন গ্রহণ করা যাবে কিনা, তাই নিয়ে৷

হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন গঠিত একটি বিশেষ দল৷ তদন্ত শেষে এই দল একটি রিপোর্ট আদালতে পেশ করে৷ সেই রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’ হিসাবে চিহ্নিত করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক-সহ একাধিক তৃণমূল নেতাকে। কমিশনের ওই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে চ্যালেঞ্জ করেই এবার এই মামলায় পক্ষভুক্ত হতে চেয়েছেন তৃণমূলের এই দুই নেতা৷ ‘কুখ্যাত দুষ্কৃতী’ বা ‘গুন্ডা’র তালিকায় কমিশন কী হিসেবে তাঁদের নাম যুক্ত করল তা জানতে চেয়েই এই আববেদন৷ আর্জিতে তাংরা বলেছেন, পক্ষপাতদুষ্ট রিপোর্ট পেশ করেছে মানবাধিকার কমিশন। কোন যুক্তিতে রিপোর্টে এমন মন্তব্য করেছে কমিশন, তা খতিয়ে দেখুক বৃহত্তর বেঞ্চ৷

আরও পড়ুন- দলীয় প্রতিনিধিদের পাশাপাশি বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন স্বয়ং অভিষেক

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...