Thursday, June 25, 2026

নজরে জেলার খবর; নদিয়ায় এখন বিশ্ববাংলা সংবাদের জেলা কার্যালয়

Date:

Share post:

পাঠক ও দর্শকদের কাছে ইতিমধ্যেই সমাদৃত ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। দেশ ও বিদেশের পাশাপাশি জেলার সংবাদও পাঠকের কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আজ, মঙ্গলবার নদিয়ার রানাঘাটে পথ চলা শুরু করল এই পোর্টালের জেলা কার্যালয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার চিফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেটর কুশলদেব বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি পিন্টু সরকার, রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর অধিকারী, প্রাক্তন কাউন্সিলর বিজন সরকার, এখন বিশ্ববাংলা সংবাদের নদিয়া জেলা কো অর্ডিনেটর সুপ্রিয় বিশ্বাস, জেনারেল ম্যানেজার পার্থসারথি সাহা সহ এলাকার বহু বিশিষ্ট মানুষেরা। আরও বেশি করে জেলার মানুষের খবর তুলে ধরার জন্য এই উদ্যোগ বিশ্ব বাংলা সংবাদের। এরপর আরও অন্য জেলাতেও কার্যালয় খোলার পরিকল্পনার কথা জানালেন এখন বিশ্ববাংলা সংবাদের নদিয়া জেলা কো অর্ডিনেটর সুপ্রিয় বিশ্বাস। এই সঙ্গে তিনি ধন্যবাদ দেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা প্রতিনিধিদের। এক মনোরম পরিবেশে সুচারুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরও পড়ুন- দলীয় প্রতিনিধিদের পাশাপাশি বৃহস্পতিবার ত্রিপুরা যাচ্ছেন স্বয়ং অভিষেক

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...