Thursday, March 26, 2026

ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর! ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

ডাক্তারি পড়ার ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে ২৭ শতাংশ আসন অনগ্রসর শ্রেণির(OBC) জন্য সংরক্ষণ করা হবে বলে জানাল নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে আর্থিকভাবে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হবে বলে জানান প্রশানমন্ত্রী।

শুধুমাত্র এমবিবিএস, এমডি বা বিডিএস কোর্সের ক্ষেত্রেই নয়, একাধিক স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে এই সুযোগ থাকবে বলে জানান নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তিতে এই সংরক্ষণের কথা জানিয়ে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘বর্তমান শিক্ষাবর্ষ থেকেই অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত দেশের যুব সমাজের হাজার হাজার প্রতিনিধিকে সাহস জোগাবে। সামাজিক ন্যায়ের এক সামগ্রিক চিত্র তুলে ধরবে জগতের সামনে।’

সরকারি সূত্রের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে এমবিবিএসের ক্ষেত্রে প্রায় এক হাজার ৫০০ অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়া ও স্নাতকোত্তর স্তরের দু’হাজার ৫০০ অনগ্রসর শ্রেণিভুক্ত পড়ুয়া এর ফলে লাভবান হবেন। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু পড়ুয়া এতে লাভবান হবেন।

Related articles

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...