Tuesday, June 23, 2026

মিলন সিংকে  সই করাল মহামেডান স্পোর্টিং

Date:

Share post:

মিলন সিংকে ( milan singh) সই করাল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল সাদা-কালো ব্রিগেড। গত আইএসএলে ( isl) এসসি ইস্টবেঙ্গলের( sc east bengal) হয়ে খেলেছিলেন মিলন। তবে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হয়েই ছিলেন তিনি।

ভারতীয় ফুটবলে অত্যন্ত অভিজ্ঞ মিলন সিং। আইলিগ ও আইএসএলের ম‍্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মিলনের।  ক্লাব কেরিয়ারে মোট ১৪ টি গোল করেছেন তিনি। এসসি ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স ও দিল্লি ডায়নামোসে খেলেছেন মিলন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারেই খেলে থাকেন তিনি।

ইতিমধ্যেই নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং। কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আইলিগে নিজেদের মেলে ধরতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন:আশাভঙ্গ ভারতের , প্রি-কোয়ার্টার ফাইনালে হার মেরি কমের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...