Saturday, April 4, 2026

নীল ছবি কাণ্ডে গ্রেফতার মৈনাক ঘোষ ও নন্দিতা দত্ত

Date:

Share post:

কয়েক দিন আগেই কলকাতায় নীল ছবি কাণ্ডের হদিশ মেলে। নিউটাউনের এক যুবতীকে দিয়ে জোর করে পর্ন শুট করানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তবে ৭২ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল নীল ছবি চক্রের মূল দুই অভিযুক্তকে। বুধবার সন্ধ্যায় দমদম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে৷
আজ, বৃহস্পতিবার তাদের বারাসাত কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ দু’জনেই কো-অর্ডিনেটরের কাজ করত৷ আজ আদালতে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ৷

অভিযোগকারিণী জানিয়েছেন, যে তিনি ভেবেছিলেন বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে মডেলিংয়ের সুযোগ পাবেন। এরপরেই ফটোগ্রাফারের ফাঁদে পা দিয়েছিলেন নিউটাউনের যুবতী। শেষমেশ এখন মাথা খুঁড়ছেন সেই সিদ্ধান্তের জন্য। ২৬ জুলাই তিনি ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে জোর করে পর্নোগ্রাফি ভিডিও শুট করানোর অভিযোগ করেন।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। হঠাৎই এক ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় জমে ওঠে ওই যুবতীর। এরপরই সুযোগ বুঝে তাঁকে ফটোশ্যুটের প্রস্তাব দেয় সেই ফটোগ্রাফার। ততদিনে বন্ধুত্ব গড়ে ওঠায় আর বারণ করতে পারেননি সেই যুবতী। পা দিয়ে ফেলেন ফাঁদে৷ কথা মতো নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গিয়েই জানতে পারেন, মডেলিং নয়। তাঁকে নগ্ন ফটোশ্যুট করতে হবে। তখন আর ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
পাঁচতারা হোটেলটির আটতলার ঘরে নিয়ে গিয়ে জোর করে পর্ন শ্যুট করানো হয় তাঁকে দিয়ে৷
এই পর্যন্ত সবঠিকঠাক ছিল। এরপরই হঠাৎ একদিন ওই যুবতী জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি, ভিডিও। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ নিউটাউন থানায় ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ।

পাঁচতারা হোটেলের ম্যানেজার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী, সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন৷ যে ওয়েবসাইটে ভিডিওগুলি আপলোড করা হয়েছিল, সেটি কারা পরিচালনা করছিল তাও জানার চেষ্টা করে পুলিশ৷
জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । দেখা যায় মূল সংযোগরক্ষাকারের কাজ করত মৈনাক ও নন্দিতা। এরপরই দুজনের ওপর নজরদারি চালাতে থাকে পুলিশ । শেষপর্যন্ত তিনদিনের মাথায় তাদের গ্রেফতার করা হয় ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...