Monday, June 15, 2026

ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু: দুর্ঘটনা না খুন? তদন্তে পুলিশ

Date:

Share post:

‘দুর্ঘটনায়’ বিচারকের মৃত্যুতে চাঞ্চল্য ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad)। সিসিটিভির ফুটেজ অনুযায়ী সেটি দুর্ঘটনা রাখুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধানবাদ রণধীর চকের সামনে বুধবার প্রাতঃভ্রমণে  বেরিয়েছিলেন বিচারক উত্তম আনন্দ (Judge Uttam Anand)। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সেই সময় ফাঁকা রাস্তায় একটি অটো পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বিচারককে নির্মল মহতো মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অটোটা গিরিডি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।অটোচালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে যান ধানবাদের এসএসপি, এসপি-সহ জেলা পুলিশ-প্রশসনের শীর্ষ কর্তারা। তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় বিচারকের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

আরও পড়ুন:গুজরাত মডেলে ত্রিপুরা শাসন করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তোপ ডেরেক-ব্রাত্যর

 

Related articles

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...