Tuesday, June 23, 2026

আইপ্যাকের ২৩ কর্মীর জামিন, ত্রিপুরার জন্য তৃণমূল কংগ্রেসের ট্যুইটার, ফেসবুক

Date:

Share post:

চাপ বাড়ছিল। অস্বস্তি বাড়ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার ২৪ ঘন্টা ঘন্টা আগেই ত্রিপুরায় গ্রেফতার হওয়া আইপ্যাকের ২৩ কর্মীকে জামিন দিল ত্রিপুরা আদালত। আইপ্যাকের হয়ে মামলা লড়েন আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস।

বৃহস্পতিবার দুপুরে হোটেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেলে বাধা পান ব্রাত্য বসু, ডেরেক ও ব্রায়েন সহ দলের প্রতিনিধিরা। ব্রাত্য বলেন, মনে হচ্ছে হোটেল কর্মীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইপ্যাকের সদস্যরা ফিরলে কথা হবে। আগামিকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসবেন। তার আগে দলের পাঁচ নেতার পালটা আক্রমণে রাজ্য বিজেপি কার্যত গুটিয়ে গিয়েছে। আটক পর্বের জেরে জনমানসে কার্যত ধিকৃত হচ্ছে বিজেপি সরকার। সেই সঙ্গে এই ইস্যুতে তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে সিপিএমও।

ত্রিপুরাকে পাখির চোখ করে যে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষকে বুঝিয়ে দিয়েছে। আগামিকাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি দলীয় কার্যালয়ের উদ্বোধনেরও কথা আছে। ত্রিপুরার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলাদা ফেসবুক, ট্যুইটার হ্যান্ডেলের উদ্বোধন আগামিকাল হতে পারে।

আরও পড়ুন:ধানবাদে বিচারকের রহস্যমৃত্যু: দুর্ঘটনা না খুন? তদন্তে পুলিশ

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...