Saturday, April 4, 2026

নীতীন-মমতা বৈঠকে উঠতে পারে জাতীয় সড়ক প্রসঙ্গ, একনজরে সূচি

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লি সফরের আজ চতুর্থদিন। গত তিনদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) থেকে শুরু করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal), কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এদিন তৃণমূল (Tmc) সুপ্রিমো বৈঠক করবেন কেন্দ্রের জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari) সঙ্গে। তালিকায় রয়েছেন আরও অনেকে।
এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কর্মসূচি:
 দুপুর ২টো – নীতীন গডকড়ির সঙ্গে বৈঠক
 বিকেল ৪টে – ডিএমকে-র সাংসদ কানিমোঝির সঙ্গে বৈঠক
 বিকেল ৫টা – জাভেদ আখতারের ও শাবানা আজমির সঙ্গে দেখা করবেন মমতা
এদিন নীতীন গডকড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বলে অনুমান। ৩৪ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি অত্যন্ত খারাপ। রাজ্য সড়কগুলি তৃণমূল জমানায় যথেষ্ট উন্নত করা হয়েছে। কিন্তু জাতীয় সড়কের পরিস্থিতির জন্য যান চলাচলে সমস্যা হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।
তবে, এই সফরে মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কোনো কর্মসূচি এখনও জানা যায়নি। যদিও একুশে জুলাই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে হাজির ছিলেন শরদ পাওয়ার এবং তার কন্যা সুপ্রিয়া সুলে। তবে, এবার তৃণমূল সুপ্রিমোর দিল্লি সফরে তাঁদের সঙ্গে দেখা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...